জাতীয় ফিচার

বিএনপির প্রতি দেশের বেশিরভাগ মানুষের আস্থা রয়েছে: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির প্রতি দেশের বেশিরভাগ মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। এ আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার আমার সবার। আমাদের কথাবার্তা আচার-আচরণে তা খেয়াল রাখতে হবে। এটি দেখে যেন আরেকজন আকৃষ্ট হয়।

মঙ্গলবার বিকেলে কুমিল্লার ফানটাউনের কনফারেন্স হলে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি কুমিল্লা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘বিএনপির প্রতি দেশের বেশিরভাগ মানুষের আস্থা ও বিশ্বাস রয়েছে। এ আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার আমার সবার। আমাদের কথাবার্তা আচার-আচরণে তা খেয়াল রাখতে হবে। এটি দেখে যেন আরেকজন আকৃষ্ট হয়।’

দেশের জন্য নিজ পরিবারের আত্মত্যাগের কথাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, ‘দেশের জন্য কাজ করতে গিয়ে আমার বাবা শহীদ হয়েছেন। আমার ভাই শহীদ হয়েছেন। আমার মায়ের কারাগারে নির্যাতনের শিকার হওয়ার কথা না হয় আজ নাই বললাম। এমন গল্প দেশের বহু বিএনপি পরিবারের। অনেকে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় স্বজনদের জানাজায় গিয়েছেন। এরপরও বলি, শুধু নিজের কথা ভাবলে হবে না; দেশের জনগণের জন্যও ভাবতে হবে।’

 

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র