বাড়িতেই বানিয়ে ফেলুন দানাদার
ছোট-বড় আমাদের সকলেরই খুব প্রিয় মিষ্টি দানাদার। বাড়িতেই বানিয়ে ফেলুন প্রিয় দানাদার মিষ্টি।জেনে নিন দানাদার বানানোর সহজ রেসিপি।
ডো বানাতে উপকরণ
ছানা- ১ কাপ
ময়দা– ১ টেবিল চামচ
সুজি- ১ টেবিল চামচ
চিনি- ১ চা চামচ।
ফুড কালার- এক চিমঠে
সিরার জন্য
সিরা বানাতে উপকরণ
এলাচ- ৩টি
চিনি- ১ কাপ
জল- ১ কাপ
দানাদার বানাতে গেলে প্রথমেই ছানা হাতের তালুতে নিয়ে ভালো মতন মথে নিন। তারপর ছানার সঙ্গে এনে রাখা ময়দা, সুজি ও চিনি দিয়ে ভালো করে কয়েকটি ডো বানিয়ে ফেলুন। এরপরেই ডো গুলিতে রং মিশিয়ে নিন। এরপর চিনি, এলাচ ও জল মিশিয়ে একবার বলক তুলে সিরা তৈরি করে রেখে দিন।তারপর গরম সিরায় মিষ্টিগুলো দিয়ে মাঝারি আঁচে কয়েক মিনিট ঢেকে দিন। তারপর মিষ্টিগুলো চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিন ও আরও ১০ মিনিট ভালোভাবে রান্না করুন। তবে এবার আপনাকে দেখতে হবে ওই মিষ্টি সিরা মিষ্টির গায়ে ঠিকমতো লেগেছে কিনা। ব্যাস তাহলেই তৈরি আপনার সুস্বাদু দানাদার।





