জাতীয়

বাবুল আখতারের দুই আবেদন খারিজ করল আদালত

মিতু হত্যা: বাবুলসহ সাতজনের নামে অভিযোগপত্র

কারাগারে নিজের নিরাপত্তা চেয়ে ও হেফাজতে নির্যাতনের অভিযোগে ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের মামলা নেওয়ার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

আজ রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ বেগম জেবুন নেসা এ আদেশ দেন।

স্ত্রী হত্যা মামলায় কারাগারে থাকা বাবুলের পক্ষে তাঁর আইনজীবী ৮ সেপ্টেম্বর ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদনটি করেছিলেন। আবেদনে বলা হয়, গত বছরের ১০ থেকে ১৭ মে পর্যন্ত বাবুলকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রাম কার্যালয়ে হেফাজতে রেখে নির্যাতন করা হয়। হেফাজতে বাবুলকে নির্যাতনের কথা অস্বীকার করেন পিবিআইয়ের কর্মকর্তারা।

চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা নিতে বাবুলের করা আবেদনটি আদালত খারিজ করে দিয়েছেন। কারণ, ঘটনার এক বছর পর বাবুল দাবি করছেন, তাঁকে রিমান্ডে নির্যাতন করা হয়েছে।’

আরও পড়ুনঃ বিএনপি শেখ হাসিনার কোন উন্নয়ন-অর্জন দেখতে পায় না: ওবায়দুল কাদের

ফখরুদ্দিন চৌধুরী বলেন, স্ত্রী হত্যায় বাবুলের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। মামলাটি ভিন্ন খাতে নিতে তিনি মিথ্যা আবেদন করেছেন।

একই আদালতে ১১ সেপ্টেম্বর বাবুল আরেকটি আবেদন করেছিলেন। আবেদনটিতে বলা হয়, ফেনী কারাগারে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। কারাগারে বাবুলের নিরাপত্তা জোরদারে ফেনীর জেল সুপারকে নির্দেশ দেওয়ার জন্য আবেদনে বলা হয়। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, বাবুলের এ আবেদনটিও আদালত নাকচ করে দিয়েছেন।

উল্লেখ্য, স্ত্রী হত্যা মামলায় বাবুলসহ সাতজনকে আসামি করে ১৩ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পিবিআই।

 

রিপোর্টার

About Author

1 Comment

  1. অস্ত্র মামলায় জি কে শামীম ও ৭ দেহরক্ষীর যাবজ্জীবন কারাদন্ড - tathyasangjog

    September 25, 2022

    […] আরও পড়ুনঃ বাবুল আখতারের দুই আবেদন খারিজ করল আদা… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র