প্রযুক্তি

বাংলাদেশে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মেটার সহায়তা

বাংলাদেশে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে দেড় কোটি টাকা অনুদান দেবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেটার এশিয়া প্রশান্ত অঞ্চলের ইমার্জিং মার্কেটস বিভাগের পরিচালক জর্ডি ফরনিস একথা জানান।

জর্ডি ফরনিস বলেন, আমরা ঘূর্ণিঝড় সিত্রাংয়ের বিধ্বংসী প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করা বাংলাদেশিদের পাশে রয়েছি। আমরা আশা করছি, আমাদের এ পদক্ষেপ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য স্থানীয় সংগঠনগুলোকে সাহায্য করবে।

সংকট ও দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল থেকে সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে কাজ করা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং উন্নয়ন সংস্থা ব্র্যাককে এই অনুদান দেবে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আজম বলেন, মেটার ফেসবুক আমাদের ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক সংবাদ পেতে সাহায্য করেছে। এতে আমরা মানুষকে সাহায্য করার জন্য সময়মতো কার্যকর সিদ্ধান্তও নিতে পেরেছি। মেটার আর্থিক সহায়তা ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সাহায্য করবে।

আরও পড়ুনঃ “বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেয়া হবে না”

রিপোর্টার

About Author

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান