জাতীয় ফিচার

বনবিভাগের কাজে গিয়ে ১৯ শ্রমিক অপহৃত

কক্সবাজারের টেকনাফের বনবিভাগের কাজ করতে গিয়ে ১৯ জন শ্রমিক দুর্বৃত্তদের হাতে অপহৃত হয়েছে বলে জানা গেছে।

সোমবার সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলা হ্নীলার ইউনিয়নের জাদিমোরা পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে অপহৃতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।

এ তথ্যটি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন। তবে সংখ্যাটি ১৭ কিংবা ১৯ জন হতে পারে।

ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, সোমবার সকালের দিকে টেকনাফের হ্নীলা জাদিমোরা পাহাড়ে বিভিন্ন গাছের চারা রোপন করতে গেলে বনবিভাগের কাজে নিয়োজিত ১৯ জন শ্রমিককে অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায় বলে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন। এঘটনার খবর পেয়ে বনবিভাগ ও পুলিশসহ স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চালাচ্ছেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র