দেশ সংযোগ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও ছেলে নিহত হয়েছেন। এঘটনায় আরও একজন আহত হয়েছেন।

আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার আড়িয়া রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মাহফুজার রহমানের ছেলে মোস্তাফিজার রহমান মিঠু তার স্ত্রী জাকিয়া রেজওয়ানা তাসলি ও শিশুপুত্র তাসপিয়ানকে (৬) সঙ্গে নিয়ে সন্ধ্যার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে মোটরসাইকেল পড়ে যায়।

এ সময় পেছন থেকে আসা ধানবোঝাই ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই স্ত্রী সন্তান মারা যান। গুরুতর আহত হন স্বামী মোস্তাফিজার রহমান মিঠু। তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ ডেঙ্গু রোগীর খাদ্যতালিকায় এই খাবারগুলো রাখুন, প্লাটিলেট দ্রুত বাড়বে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

দেশ সংযোগ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় সকাল পৌনে ৮টার দিকে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও ভটভটির মধ্যে সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল পৌনে ৮ টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া মন্ডলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) ইমতিয়াজ আহম্মেদ জানান, এ ঘটনায় হতাহতরা বগুড়ার কাহালু উপজেলার বিবিরপুকুরের বাসিন্দা। তারা সকলে সিএনজি যাত্রী।

সিএনজি চালক আমিনুর ইসলাম তোতা (৫৪) ঘটনাস্থলে নিহত হয়েছেন। তিনি কাহালুর নারহট্ট এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে। বাবা, মা, ও দুই শিশু কন্যাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নেয়া হলে অপর শিশু খাদিজা (২) ও আশা মনি (৭) মারা যায়। তাদের পিতা রাশেদ শেখ (২৭) ও মা জোৎ¯œা (২৫) আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

তিনি আরো ও জানান, তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। এছাড়াও সিএনজি চালকের মরদেহ স্বজনেরা ঘটনাস্থল থেকেই নিয়ে গেছেন।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার’ এর লক্ষণ ও কারণ জেনে নিন

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য