প্রযুক্তি

ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছে রোবট

ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছে রোবট

মানুষের কাজের জায়গাগুলো এখন দখল করছে রোবট। তবে রান্নার ক্ষেত্রে রোবটের ব্যবহার কমই ছিল। তবে এবার হয়ত বিভিন্ন রেস্তোরার রন্ধনশিল্পীদের জায়গা নেবে রোবট।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক কোম্পানির রোবট ফ্রেঞ্চ ফ্রাই ও অনিয়ন রিংস বানাচ্ছে । এই খাবারেরর স্বাদ নাকি মানব রন্ধনশিল্পীর চেয়ে ভালো!

আরও পড়ুনঃ আপনার মোবাইলের ওয়াই-ফাই স্পীড বাড়াবেন কিভাবে

ক্যালিফোর্নিয়ার প্যাসাডিনা শহরে ফ্লিপি ২ নামে পরিচিত এই রোবট চালু করেছে মিসো রোবটিক্স, যা স্বয়ংক্রিয়ভাবেই আলু, পেয়াজসহ অন্যান্য খাবার ডোবা তেলে ভাজার ধাপগুলো নিয়মমাফিক অনুসরণ করে। এটি দেখতে অনেকটা অটো প্লান্টে ব্যবহৃত বড় আকারের রোবটিক বাহুর মতো, যা পরিচালিত হয় ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। হিমায়িত ফ্রেঞ্চ ফ্রাই বা অন্যান্য খাবার ফ্রিজার থেকে বের করে সেগুলো গরম তেলে ভেজে, একটি ট্রের ওপর পরিবেশন করতে পারে এই রোবট।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, একই সঙ্গে একাধিক খাবারের বিভিন্ন রেসিপি রান্না করতে পারে ফ্লিপি ২। মিসো বলছে, এতে ক্যাটারিং কর্মীর চাহিদা কমে আসার পাশাপাশি ড্রাইভ-থ্রু উইন্ডোজ ডেলিভারির গতিও বেড়ে যাবে।

রিপোর্টার

About Author

1 Comment

  1. চাঁদে গাছ লাগানোর চেষ্টা করছে বিজ্ঞানীরা - tathyasangjog

    October 5, 2022

    […] আরও পড়ুনঃ ফ্রেঞ্চ ফ্রাই বানাচ্ছে রোবট […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরে হচ্ছে বাফার জোন

যুক্তরাষ্ট্রের ৫০টি বিমানবন্দরের বাফার জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। অর্থাৎ সেখানে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান এটিঅ্যান্ডটি ও ভেরাইজন
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান