জাতীয় ফিচার

ফ্রিল্যান্সাররা মুক্ত বিহঙ্গের মতো: পরিকল্পনামন্ত্রী

মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়েছে: পরিকল্পনামন্ত্রী

দেশের তরুণ সমাজকে মেধাবী উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ফ্রিল্যান্সাররা মুক্ত বিহঙ্গের মতো। তারা যা খুশি তাই করেন। আমাদের তরুণরা অনেক সাহসী, তরুণকালে এতো সাহস আমার ছিল না।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) আয়োজিত সিটিব্যাংক বিএফডিএস কনফারেন্স- ২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, আমি তো ফেসবুক চালানো বাদ দিয়েছি, এক জায়গায় টিপ দিলে আরেক জায়গায় চলে যায়। আমাদের তরুণরা আজ ভার্চুয়ালি কাজ করে ডলার আয় করছেন। এতে দেশের উন্নয়ন হচ্ছে।

দেশে বর্তমানে সাড়ে ১০ লাখ ফ্রিল্যান্সার আছেন এবং তাদের মাধ্যমে ১০০ কোটি ডলারের রেমিট্যান্স আসছে জানিয়ে এম এ মান্নান বলেন, বর্তমান বিশ্ব বাজারে দেশের উন্নয়নে ফ্রিল্যান্সাররা অনেক অবদান রাখছেন। স্মার্ট বাংলাদেশ গঠনে এসব তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করছে সরকার। এর ধারাবাহিকতায় ফ্রিল্যান্সাররা বেশি বেশি আয় করছেন। ফ্রিল্যান্সারদের উপার্জিত অর্থে আমাদের রেমিট্যান্স দিন দিন সমৃদ্ধ হচ্ছে।

দেশের উন্নয়নে ফ্রিল্যান্সারদের অবদান তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ফ্রিল্যান্সারদের অবদান সরাসরি দেশের অর্থনীতিতে পড়ছে। ফ্রিল্যান্সাররা তাদের অর্জিত বিদেশি আয় নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে দেশে আনলে এর বিপরীতে ৪ শতাংশ নগদ সহায়তা পাবেন। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে। দেশের প্রতিটি ব্যাংককে এই ৪ শতাংশ নগদ সহায়তা প্রদানের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি এ ব্যাপরে বিএফডিএসকে অসংখ্য ধন্যবাদ জানান।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র