জাতীয়

ফ্রান্সে ভয়াবহ অগ্নিকাণ্ড; শিশুসহ নিহত ১০

ফ্রান্সের লিঁও শহরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচ শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার স্থানীয় সময় রাত ৩টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর পৌঁছায়। ৩টা ২৫ মিনিটের মধ্যে ৬৫টি গাড়ি নিয়ে ১৭৬ জন ফায়ার সার্ভিসকর্মী দুর্ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজ শুরু করেন। কীভাবে ভয়াবহ এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ফ্রান্সের জরুরি পরিষেবা অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, ভলক্স-এন-ভেলিন এলাকার একটি সাততলা ভবনে আগুন লাগে। এতে ১০ জন নিহত হওয়ার পাশাপাশি অন্তত ১০ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে দুজন ফায়ার সার্ভিসকর্মীও রয়েছেন।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ল্ড ডারমাঁ জানান, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে অগ্নিকাণ্ড সম্পর্কে জানানো হয়েছে। তিনি এতে গভীর শোক প্রকাশ করেছেন। পাশাপাশি সার্বিক পরিস্থিতির নিয়মিত খোঁজ-খবর নিচ্ছেন।

আরও পড়ুনঃ বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করা আমাদের স্বপ্ন: তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র