ফের চমক দেখাল নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ
ফের চমক দেখালোমার্কিন মহাকাশ সংস্থা নাসার আলোচিত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। পৃথিবী থেকে প্রায় ২৯ মিলিয়ন বা ২ কোটি ৯০ লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত আইসি ৫৩৩২ ছায়াপথের মহাজাগতিক ‘কঙ্কাল’ এর ছবি দেখিয়েছে এই টেলিস্কোপটি।
এই ছবিতে দেখা গেছে,আকারে মিল্কিওয়ের চেয়ে কিছুটা ছোট আইসি ৫৩৩২। একেবারে এই ছায়াপথের ভেতরের আলোর ঝলকানি সবই ধরা পড়েছে জেমস ওয়েবের ক্যামেরায়।
এর আগে ১৩০০ কোটি বছর আগের মহাবিশ্বের ছবি, কালচে হলুদ বৃহস্পতির ছবি পাঠিয়েছে এই টেলিস্কোপ। সূর্যের একেবারে ভেতরের চিত্রও দেখা গেছে এই টেলিস্কোপের মাধ্যমেই। এবার দেখা গেল বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা আইসি ৫৩৩২ ছায়াপথের একেবারে কাছের ছবি।
নাসার এই ছবিতে আইসি ৫৩৩২-এর পেছনে লুকানো গ্যালাক্সিগুলোও ধরা দিয়েছে তারার মতো। এদের আলোর ঝলকানি দেখা যাচ্ছে স্পষ্ট।





