দেশ সংযোগ ফিচার

প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাতে চায় যুক্তরাষ্ট্র

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, আমরা নির্বাচন কমিশনকে বলেছি, নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণে অক্টোবরে মার্কিন প্রি-অ্যাসেসমেন্ট ইলেকশন মনিটরিং টিম (প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল) পাঠাতে চাই।

আজ মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এ কথা জানান।

পিটার হাস বলেন, এ দলে থাকবে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা। এই বিশেষজ্ঞদের নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিয়ে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। যাতে বাংলাদেশের জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে।

এর আগে বেলা সোয়া ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। দুপুর ১২টা ৪০ মিনিটে এ বৈঠক শেষ হয়।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব, সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।

অন্যদিকে পিটার হাসের সঙ্গেি ছলেন ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর অরতুরো হাইনস।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ “যুক্তরাষ্ট্রের মতো দেশ একজন খুনিকে আশ্রয় দিয়ে রেখেছে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার