Uncategorized

“প্রতিটি ভোট হবে বিএনপি’র সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ”

ঢাকা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী নসরুল হামিদ বলেছেন, ৭ জানুয়ারির প্রতিটি ভোট হবে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ।

আজ রোববার তেঘরিয়া ইউনিয়নে ৮ নং ওয়ার্ডের কদমপুর এলাকায় উঠান বৈঠকে তিনি একথা বলেন।

নসরুল হামিদ বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি সকাল ৮টা থেকে ভোট দিতে হবে। আমাদের এ ভোট হবে বিএনপি-জামায়াত জোটের বিরুদ্ধে প্রতিবাদ। আমার প্রার্থী জিতবে এটা ভেবে ঘরে বসে থাকলে হবে না। কে জিতবে আর কে জিতবে না, এটা আল্লাহ তায়ালা জানেন। ভোটটা দেওয়া মানে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ। এটা মাথায় রাখতে হবে।

এসময় তেঘরিয়ায় বিগতদিনের উন্নয়নের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, আপনাদের আরও বেশি যেতে হবে। কারণ, বিগত দিন সব থেকে বেশি কাজ এই তেঘরিয়া ইউনিয়নে হয়েছে। ৬০০ বিঘার ওপর এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাজ চলছে। এটা শেষ হলে দেখবেন এই এলাকার চেহারা আরও পরিবর্তন হয়ে গেছে। আপনাদের পাশের কান্ডা ইউনিয়নে রেলস্টেশন হয়েছে। এখান থেকে চাইলে আপনি ট্রেনে চড়ে যশোর-খুলনা-বেনাপোল হয়ে কলকাতা চলে যেতে পারবেন। আবার কমলাপুর হয়ে চট্টগ্রাম-কক্সবাজার যেতে পারবেন। এটা সম্ভব হয়েছে কেন? এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার কারণে। নৌকায় ভোট দেওয়ার কারণে।

এসময় বিএনপি ও তারেক জিয়ার সমালোচনা করে নসরুল হামিদ বলেন, এই কয়েকদিন আগে তেজগাঁওয়ে ট্রেনে আগুন দিয়েছে। বাচ্চাসহ চারজন মারা গেছে। এদের বুক কাপে না। লন্ডনে বসে নির্দেশ দেয় বুক কাপে? মানুষ হত্যা করে শান্তি চায় এটা হতে পারে! ২০১৪ সালেও আমরা দেখেছি। শান্তির কথা বলে সারা বাংলাদেশে নৈরাজ্য করেছে। আপনাদের এ কথাগুলো স্মরণ রাখতে হবে।

বিএনপি ক্ষমতায় থাকতে লুটপাটের রাজনীতি করেছে দাবি করে ঢাকা-৩ আসনের এ নৌকার প্রার্থী বলেন, বিএনপি-জামায়াত এই দেশটাকে লুটেপুটে খেয়েছে। নিজেরা আসতে পারবে না দেখে এখন বিদেশিদের কাছে হাত পেতেছে। সকল ষড়যন্ত্র শেষ হয়ে গেছে। সব চুপ, হায় হায় হলো কি! কেউ তো কথা শুনে না। বিদেশিরাও কান বন্ধ করে দিয়েছে। যেগুলোর পক্ষ নেবে সেগুলো তো সন্ত্রাস করেছে।

নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপি-জামায়াতের রাজনৈতিক ভবিষ্যত নিয়েও কথা বলেন আওয়ামী লীগের এ নেতা বলেন, বলছে না যে ২৮ তারিখে দেশ শেষ? ওরাই শেষ। একটাকেও খুজে পাওয়া গেলো না ২৯ তারিখে, কই জানি গায়েব হয়ে গেছে। আরও বেশি দেউলিয়া হয়ে গেছে। এবার নির্বাচনে না এসে যে ভুল করলো বিএনপি জামায়াত জোট, ওরা সারা জীবনের জন্য নিশ্চিহ্ন হয়ে গেলো।

আরও পড়ুনঃ “ষড়যন্ত্র হচ্ছে; কিন্তু এদেশে আর ওয়ান ইলেভেন হবে না”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান