দেশ সংযোগ

পোল্যান্ডে বিমান বিধ্বস্ত; নিহত ৫

পোল্যান্ডে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।

সোমবার রাজধানী ওয়ারসর কাছে একটি ঘাঁটিতে এ দুর্ঘটনা ঘটে। খবর বিবিসির।

এ বিষয়ে পোল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী অ্যাডাম নিডজেলস্কি জানিয়েছেন, বিমান দুর্ঘটনায় অন্তত সাতজন আহত ও পাঁচজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধারের জন্য দুর্ঘটনাস্থলে চারটি হেলিকপ্টার ও ১০টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়। বিমান ঘাঁটিটি রাজধানী ওয়ারস থেকে ৪৭ কিলোমিটার দূরের ক্রান্নো গ্রামে অবস্থিত।

বার্তাসংস্থা এএফপিকে স্থানীয় পুলিশ কর্মকর্তা জোয়ানা উইলোচা জানিয়েছেন, স্থানীয় সময় বিকাল ৫টা ৪০ মিনিটে দুর্ঘটনা সম্পর্কে পুলিশকে জানানো হয়।

পোলিশ সংবাদমাধ্যম জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি সেসনা ২০০৮ মডেলের।

ফায়ার সার্ভিসের মুখপাত্র মনিকা নোকাওস্কা-ব্রিন্ডা জানিয়েছে, বিমানটিও বৈরি আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে। দুর্ঘটনা ঘটেছে ক্রান্নো বিমান ঘাঁটিতে। এ ছাড়া তারা ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছে।

সূত্রঃ বাসস

আরও পড়ুনঃ শিশুদের গেমিং আসক্তি তাদের নানা রোগের দিকে ঠেলে দিচ্ছে, জানুন কীভাবে?

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য