জাতীয়

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩০

এসএসসি পরীক্ষার্থী মৃত্যু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন।

মঙ্গলবার রাতে কোহিস্তান জেলার কারাকোরাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে স্থানীয় পুলিশের বরাত দিয়ে বলা হয়েছে, বাসটি গিলগিত থেকে রাওয়ালপিন্ডির দিকে যাচ্ছিল, অন্যদিকে, প্রদেশের শিতিয়াল এলাকায় বিপরীত দিক থেকে আসছিল একটি কার। এসময় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তবে অন্ধকারে উদ্ধার কাজ চালাতে বেশ বেগ পেতে হয়েছে তাদের।

দেশটির প্রেসিডেন্ট ড. আরিফ আলভি নিহতদের প্রতি শোক জানিয়েছেন। গিলগিত-বালতিস্তানের কাছে দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। আহতদের সবধরনের সহায়তার নির্দেশও দিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ এসডিজি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে সরকার

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র