পাকিস্তানে কয়লা খনিতে বিষ্ফোরণে নিহত ৯
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি কয়লা খনিতে বিস্ফোরণে ৯ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।
বুধবার ওরাকজাই জেলার কয়লা খনিতে বিস্ফোরণ হয়।
এ বিষয়ে ওরাকজাই জেলার ডেপুটি কমিশনার আদনান ফরিদ বলেন, ঘটনার সময় খনিতে ১৩ শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পর তারা সবাই খনিতে আটকা পড়েন। উদ্ধারকারী দল, স্থানীয় স্বেচ্ছাসেবী এবং পুলিশ তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করে এবং ৯ জনের মৃতদেহ উদ্ধার করে। পরে ধ্বংসস্তূপ থেকে আরও চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় জেলা সদর হাসপাতালে নেয়া হয়। প্রাথমিকভাবে আমরা তদন্ত করে দেখেছি খনির আড়াই হাজার ফুট গভীরে বিস্ফোরণটি ঘটেছে।
ওরাকজাই জেলা পুলিশপ্রধান নাজির খান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, খনি উন্নয়ন দফতরের একটি দল ঘটনাস্থল পরিদর্শনের পর ‘খনির ভেতরে গ্যাস স্পার্ক থেকে বিস্ফোরণটি ঘটেছে’ বলে জানিয়েছে।
আরও পড়ুনঃ “ডিসেম্বর মাসকে যেনো মুক্তিযোদ্ধা মাস হিসেবে ঘোষণা করা হয়”





