জাতীয় ফিচার

“পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে আছে খাদ্য আইন”

জনগণকে সঙ্গে নিয়ে ব্যবসায়ীদের কারসাজি মোকাবিলা করা হবে: খাদ্যমন্ত্রী

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খাদ্য আইন আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ে আছে। ২২ ফেব্রুয়ারি আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক আছে। আইনমন্ত্রী ভেটিং করে ছেড়ে দিলে মন্ত্রিসভায় যাবে, সেখানে অনুমোদনের পর সংসদে যাবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, এ আইন হলে যে জাতের চাল সে জাতের নাম বস্তায় লিখতে হবে। তারপর তারা কতটুকু সাঁটাই করতে পারবে, পলিশ করতে পারবে; সেটা উল্লেখ থাকবে। এর থেকে বেশি কিছু থাকলে ভেটিং থেকে আসলে বলা যাবে। ভেটিং না হওয়া পর্যন্ত নির্দিষ্ট করে বলা ঠিক হবে না।

মন্ত্রী জানান, এ ছাড়া বিপণন, চলাচলসহ অনেক বিষয় এ আইনে রয়েছে। জনমত যাচাইয়ের জন্য আইনটা দেয়া হয়েছে। বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা হয়েছে। এ আইনটা পাস হলেই বোঝা যাবে আরও কী কী আছে। বর্তমানে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ে আছে, আশা করছি এক সপ্তাহের মধ্যে ভেটিং হয়ে বেরিয়ে যাবে। সেখানে চাল মজুত করলে শাস্তির ব্যবস্থা রয়েছে।

আরও পড়ুনঃ র‌্যাবের সক্ষমতা বৃদ্ধির জন্য মার্কিন সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র