নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করলেন ওবায়দুল কাদের
নিজ এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জের নিজ বাড়িতে তার বাবা-মায়ের কবর জিয়ারত করে নির্বাচনী এলাকায় প্রচারণা শুরু করেন তিনি।
বিকেলে কোম্পানীগঞ্জের বসুরহাটে একটি পথ সভায় তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে তিনি ঢাকা থেকে গিয়েই বিকেলে সাড়ে ৩টায় বসুরহাট পৌরসভা ১ নম্বর ওয়ার্ডের বড়রাজাপুর গ্রামের বাড়ির দরজায় বাবা মোশারেফ হোসেন ও মা বেগম ফজিলাতুন্নেছার কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন।
ওবায়দুল কাদের নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী। তিনি ১৯৯৬ সালে এ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮ সাল থেকে টানা তিনবারের সংসদ সদস্য।





