জাতীয় ফিচার

“নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা”

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, একনেকের পরিপত্রে যদি ওটা (মেয়াদ বৃদ্ধির সুযোগ) থাকেও এখন কিন্তু আমরা আর সময় বৃদ্ধি, মূল্যবৃদ্ধির প্রস্তাব অনুমোদন করছি না। যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এ উপদেষ্টা বলেন, সব জায়গা থেকে ফাইল আসে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করতে হবে, ব্যয় বাড়াতে হবে। আমরা এগুলো আর করছি না। এগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। পরিকল্পনা কমিশনের পরিপত্রে বলা আছে- প্রথমবার এতদিন (মেয়াদ বৃদ্ধি) করা যাবে, দ্বিতীয়বার এতদিন করা যাবে। এটা সবার মাথায় ঢুকে গেছে যে, প্রকল্পটা আমি দিয়েছি ঠিকই, প্রকল্পের মেয়াদ চার বছর, এরপর আমি আরও দেড় বছর বাড়াবো।

ফাওজুল কবির খান বলেন, একনেকের পরিপত্রে যদি ওটা (মেয়াদ বৃদ্ধির সুযোগ) থাকেও এখন কিন্তু আমরা আর সময় বৃদ্ধি, মূল্যবৃদ্ধির প্রস্তাব অনুমোদন করছি না। যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প সম্পন্ন করতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ “বাংলাদেশে সামুদ্রিক মাছ প্রক্রিয়াকরণ কারখানা করতে চায় চীন”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র