জাতীয় ফিচার

নাহিদ-মঞ্জু-হাসনাতের নতুন ‘গণতান্ত্রিক সংস্কার জোট’ আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ে তোলার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে রোববার আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও জুলাই অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে জোটের মুখপাত্র হিসেবে ঘোষণা করা হয়। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এই ঘোষণা দেন।

নাহিদ ইসলাম বলেন, “দেড় বছর পার হয়ে গেলেও গণঅভ্যুত্থানের পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি। বিভিন্ন কমিশনে প্রত্যক্ষ-পরোক্ষভাবে পুরোনো শক্তি সংস্কার বাধাগ্রস্ত করেছে। আমরা দেখছি, বাংলাদেশকে আবার আগের অন্ধকারে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এই হতাশা ও ভীতি দূর করতেই আজ গণঅভ্যুত্থানপন্থী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছে। পুরোনো রাজনীতিতে আর ফিরে যেতে দেব না। ৫ আগস্টের আগের ও পরের বাংলাদেশ এক হবে না।”

তিনি আরও বলেন, “এই ঐক্য প্রক্রিয়া আজ শুরু হলো, চলমান থাকবে। যে কোনো দল বা ব্যক্তি যারা সত্যিকারের পরিবর্তন চান, তাদের এই জোটে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা ক্ষমতার জন্য নই, আমরা আছি জুলাইয়ের শহীদদের স্বপ্ন পূরণের জন্য।”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র