নাইজেরিয়ায় বন্দুক হামলা; নিহত ৪০
নাইজেরিয়ার প্লাতিউ ওয়েস রাজ্যে বন্দুক হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার গভীর রাতে একদল বন্দুকধারী স্থানীয়দের ওপর হামলা চালায় বলে এক বিবৃতিতে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
প্লাতিউ ওয়েস রাজ্যের যাযাবর পশুপালক এবং গ্রামীণ কৃষকদের মধ্যে পানি এবং জমির নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব বছরের পর বছর লেগেই থাকে। এ দ্বন্দ্বকে কেন্দ্র করেই এ অঞ্চলে এ পর্যন্ত শতশত বাসিন্দা নিহত হয়েছে।
রাজ্যের তথ্য কমিশনার মুসা আশোমস এক বিবৃতিতে জানান, সোমবার রাতে একদল বন্দুকধারী জুরাক সম্প্রদায়ের ওপর নির্বিচারে গুলি চালায়। এ সময় তারা ঘরবাড়িতেও আগুন দেয়। ভয়ে পালিয়ে যেতে বাধ্য হন অনেক এলাকাবাসী।
তিনি আরও বলেন, ‘এ হামলায় আর কেউ হতাহত হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা এখন পর্যন্ত প্রায় ৪০ জনের নিহতের তথ্য নিশ্চিত হয়েছি। যারা প্লাতিউ রাজ্যের জুরাক সম্প্রদায়ের মানুষ।’





