নরসিংদীতে ব্যাংক থেকে দুই নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
নরসিংদীর রায়পুরায় রাধাগঞ্জ বাজার শাখা অগ্রণী ব্যাংকের ভেতর থেকে দুই নিরাপত্তাকর্মীর (আনসার) মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহতরা হলেন: ফরিদপুরের তৌহিদুল আলম (২৪) এবং টাঙ্গাইলের রঞ্জু মিয়া (৪০)।
স্থানীয়রা জানান, কর্তৃপক্ষ সকালে ব্যাংকের গেইট ভেতর থেকে আটকানো দেখে। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পুলিশে খবর দেয়া হয়। পরে পুলিশ এসে বেলা সাড়ে ১১টার দিকে দরজা ভেঙে ভেতরে ঢোকে। এ সময় ব্যাংকের নিরাপত্তার দায়িত্বে থাকা দুজনের মরদেহ পাওয়া যায়। তবে তাদের মৃত্যুর কারণ জানাতে পারেনি পুলিশ। ব্যাংকের টাকাসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
আরও পড়ুনঃ ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী





