জাতীয় ফিচার

“নতুন করে মার্কিন নিষেধাজ্ঞার কোনো সম্ভাবনা নেই”

বাংলাদেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপর নতুন করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশের সমস্ত বৈদেশিক মিশনে পাঠানো সাম্প্রতিক নির্দেশের কথা উল্লেখ করে, সাংবাদিকরা নতুন কোনো নিষেধাজ্ঞা ভীতি সম্পর্কে তার মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘ মোটেই না ’। প্রতিমন্ত্রী বিদেশে ঢাকার স্বার্থ ও পেশাদারিত্ব সমুন্নত রাখতে বাংলাদেশের দূতদের কাছে পাঠানো এই নির্দেশনাকে একটি নৈমিত্তিক কাজ বলে অভিহিত করেন।

ঢাকা আগামী সপ্তাহে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসন্ন সফরের সময় এলিট ফোর্স, র‌্যাপিড অ্যাকশন বাংলাদেশ (র‌্যাব) এর উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি উত্থাপন করবে বলে তিনি উল্লেখ করে তিনি বলেন, যতক্ষন আমরা স্বচ্ছ থাকি এবং তারাও (মার্কিন) এটাকে ভাল মনে গ্রহণ করে, ততক্ষণ (বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে) কোন অস্পষ্টতার সুযোগ নেই।

আরও পড়ুনঃ প্রতি মাসে সমন্বয় হবে জ্বালানি তেল-গ্যাস-বিদ্যুতের দাম: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র