জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

দেশ ও জনগণের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই: পররাষ্ট্রমন্ত্রী

"বৈশ্বিক খাদ্য সংকটে বাংলাদেশের ক্ষতি হবে না"

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ দেশের মাটি ও মানুষের জন্য কাজ করে চলেছেন। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে বিজয়ী করতে হবে, কারণ দেশ ও জনগণের উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই।

মন্ত্রী গতকাল শুক্রবার রাতে সিলেট মহানগররর আখালিয়াস্থ কালীবাড়ীতে সরকারের দেশব্যাপী উন্নয়ন-কর্মযজ্ঞ প্রচার ও আগামীর ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে আয়োজিত উঠান বৈঠকে এ মন্তব্য করেন।

মোমেন বলেন, বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল। তাদের হাতে দেশ, রাষ্ট্র ও জনগণ নিরাপদ নয়।

এসময় ড. মোমেন বলেন, আমরা বিরোধী দলকে সম্মান করি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে তবে রাষ্ট্র ক্ষমতার লোভে দেশের শান্তি, সম্পদ নষ্ট করে, সাংবাদিক-পুলিশ পিটিয়ে, বিচারপতির বাসভবন, হাসপাতালে হামলা অগ্নি-সন্ত্রাস,জ্বালাও-পোড়াও করে সরকার বদলানো যাবে না। একমাত্র নির্বাচনের মাধ্যমেই সরকার বদল হবে।

আরও পড়ুনঃ নেপালে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প; নিহত ১২৮

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র