দেশে পেট্রোলিয়াম শোধনাগার নির্মাণে কুয়েতের প্রস্তাব বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে পেট্রোলিয়াম শোধনাগার স্থাপনে কুয়েতের প্রস্তাব অনুযায়ী কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকালে মুতলাক আলাদওয়ানি গণভবনে প্রধানমন্ত্রীর সংগে সৌজন্য সাক্ষাতাকালে তিনি একথা বলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম। এসময় দ্রুততম সময়ে বাংলাদেশ-কুয়েত জয়েন্ট কমিশন গঠনেরও নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, গত বছর কুয়েত সফরের সময় প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ বাংলাদেশে একটি পেট্রোলিয়াম শোধনাগার নির্মাণে তার দেশের আগ্রহ প্রকাশ করেন। তার সরকার শোধনাগার স্থাপনের জন্য ইতোমধ্যে জমি বরাদ্দ করেছে।
বাংলাদেশের সামরিক বাহিনী ও প্রবাসী বাংলাদেশী শ্রমিকদের প্রতি বিশেষ যত্ন নেয়ার জন্য তিনি কুয়েত সরকারকে ধন্যবাদ জানান।
বৈঠকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কুয়েতের জনগণ বাংলাদেশের মানুষের হৃদয়ে রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুয়েত ও বাংলাদেশের সম্পর্ক প্রতিষ্ঠা করেছিলেন।
তিনি ১৯৯৬ সালে বাংলাদেশের রিজার্ভে কুয়েতের অবদানের কথা স্মরণ করে বাংলাদেশের উন্নয়ন কর্মসূচিতে কুয়েতের সহায়তার প্রশংসা করেন। প্রধানমন্ত্রী বলেন, কুয়েতে কর্মরত প্রবাসীরা কুয়েত ও বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে। তিনি কুয়েতের আমিরকে শুভেচ্ছা জানান।
কুয়েতের রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশকে উন্নয়ন প্রকল্পে সহায়তা করবে।
আরও পড়ুনঃ “জনগণ ভালো করেই জানে তারা কোথায় আছে”






২৮ থেকে ৩০ নভেম্বরের মধ্যে এসএসসির ফল প্রকাশ হতে পারে - tathyasangjog
November 17, 2022[…] […]
বৃহত্তর বিনিয়োগে সিঙ্গাপুরের উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান - tathyasangjog
November 17, 2022[…] আরও পড়ুনঃ দেশে পেট্রোলিয়াম শোধনাগার নির্মাণে ক… […]
ইসলামের অপব্যাখ্যা প্রতিহত করুন: প্রধানমন্ত্রী - tathyasangjog
November 17, 2022[…] […]
দেশে ফের বাড়লো তেল-চিনির দাম - tathyasangjog
November 17, 2022[…] […]
"দেশে দুর্ভিক্ষের শঙ্কা দেখছে না ডব্লিউএফপি" - tathyasangjog
November 17, 2022[…] […]