অন্যান্য দেশ সংযোগ ফিচার

দেশে ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে সারা দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬১৩ জনে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৯ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ১২৪ জন এবং ঢাকার বাইরে ৫৪৫ জন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীদের মধ্যে ঢাকার ২ জন এবং ঢাকার বাইরের ৩ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২ হাজার ৬৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবশেষ ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৮৬ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১৫৪ জন এবং ঢাকার বাইরের ৫৩২ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৩ লাখ ১৫ হাজার ০৫৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৮ হাজার ৫২৮ জন, আর ঢাকার বাইরের ২ লাখ ৬ হাজার ৫২৯ জন।

একই সময় পর্যন্ত ডেঙ্গু আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩ লাখ ১০ হাজার ৭৫১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৬ হাজার ৮২৫ জন এবং ঢাকার বাইরের ২ লাখ ৩ হাজার ৯২৬ জন।

আরও পড়ুনঃ “শরিকদের মধ্যে যারা নির্বাচিত হওয়ার যোগ্য, তাদের ক্ষেত্রে অবশ্যই সমঝোতা”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
ফিচার ব্যবসা-বাণিজ্য

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ছে

আন্তর্জাতিক বাজারে আবারো বাড়তে শুরু করেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ কার্যদিবসে আইসিই ফিউচারস এক্সচেঞ্জে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার