দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
সর্বশেষ ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে ২৬৩ জনের মৃত্যু হলো।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে ১৪১ ও ঢাকার বাইরে ১০৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ২১২ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরের ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৬৯০ জন এবং অন্যান্য বিভাগে চিকিৎসা নিচ্ছেন ৫২২ জন।
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ হাজার ৬৯৫ জন।
আরও পড়ুনঃ শিল্পীর আঁচড়ে উঠে আসুক মানুষের কষ্ট, যুদ্ধের ভয়াবহতা: প্রধানমন্ত্রী






নয়াপল্টনে নয় কমলাপুর স্টেডিয়াম মাঠে গণসমাবেশের সিদ্ধান্ত বিএনপির - tathyasangjog
December 8, 2022[…] আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু […]
ইসরাইলি হামলায় পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনি নিহত - tathyasangjog
December 8, 2022[…] আরও পড়ুনঃ দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু […]