জাতীয় ফিচার

দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু জ্বরে ২৫৭ জনের মৃত্যু হয়েছে।

আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার (৩ ডিসেম্বর) সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪১০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ২০৮ জন এবং ঢাকার বাইরের ২০২ জন। এরমধ্যে ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতাদল বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৮৪১ জন। ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৬২২ জন।

চলতি বছর ঢাকার এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ হাজার ২১৮ জন আর ঢাকার বাইরে ২১ হাজার ৪০১ জন। এরমধ্যে ঢাকায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ২২০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২০ হাজার ৬৭৯ জন।

আরও পড়ুনঃ সশস্ত্র বাহিনীর জন্য আধুনিক যুদ্ধাস্ত্র সংগ্রহ করছে সরকার

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র