জাতীয় ফিচার

‘দুর্গাপূজা হবে নির্বিঘ্ন, আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, এবার দেশের সব জায়গায় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপিত হবে। রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

একটি সংগঠনের দাবি, ২৯টি জেলা পূজা উদযাপনে ঝুঁকিপূর্ণ—এ বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, ‘কোন ২৯টি জেলা ঝুঁকিপূর্ণ? তালিকাটা দিলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আমার কাছে এমন কোনো তথ্য নেই। আমরা ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পূজার আগে চিহ্নিত করি এবং ব্যবস্থা নিই।’ তিনি জোর দিয়ে বলেন, ‘বাংলাদেশের কোথাও এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নেই। সব জায়গায় পূজা নির্বিঘ্নে হবে।’

আসন্ন দুর্গাপূজা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে জানিয়ে তিনি বলেন, পূজা শুরু হবে ২৮ সেপ্টেম্বর থেকে, আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে ২৪ সেপ্টেম্বর থেকে। প্রতিটি পূজামণ্ডপে পূজা কমিটির পক্ষ থেকে সাতজন করে গার্ড নিয়োজিত থাকবে। এছাড়া মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবক পূজামণ্ডপে নিরাপত্তার জন্য মোতায়েন করা হবে। তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে পূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে। এটি একটি ধর্মীয় অনুষ্ঠান, এর পবিত্রতা রক্ষা করা সবার দায়িত্ব।’

উপদেষ্টা আরও বলেন, ‘কখনো কখনো দেখা যায়, মণ্ডপে জুতা পরে উঠে যাওয়া হয়, যা ধর্মীয় পবিত্রতার প্রতি অসম্মান। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’ তিনি পূজা কমিটিগুলোর প্রতিও নিরাপত্তার দায়িত্ব পালনের আহ্বান জানান।

প্রতিমা ভাঙচুরের অভিযোগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘দু-একটি জায়গায় ছোটখাটো ঘটনা ঘটলেও ভাঙচুরের সংখ্যা এবার উল্লেখযোগ্য নয়। যেখানে সিসিটিভি রয়েছে, সেখানে ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। স্থানীয় পর্যায়ে কোনো বড় সমস্যা নেই, সবাই মিলে উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করছে।’

মাদক পাচার ও অবৈধ পণ্য চোরাচালান প্রসঙ্গে তিনি বলেন, ‘পটুয়াখালী, বরগুনা, ভোলার মতো এলাকা থেকে চাল, সার ও ওষুধের মতো পণ্য সাগরপথে পাচার হচ্ছে। এটি বন্ধে নৌবাহিনী ও কোস্টগার্ডকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।’ তিনি জানান, মাদক ধরার পরিমাণ বেড়েছে, যার ফলে মাদকের দাম বৃদ্ধি পেয়েছে। তবে মাদকের পাচার সমূলে বন্ধ করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে।

নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ‘আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনেও দু-একটি ঘটনা ঘটে, তবে আমরা চেষ্টা করছি যাতে কোনো ছোটখাটো ঘটনাও না ঘটে।’ তিনি সবাইকে সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র