জাতীয় ফিচার

দুর্গাপূজায় বিএসএফকে মিষ্টি উপহার দিল বিজিবি

দুর্গাপূজায় বিএসএফকে মিষ্টি উপহার দিল বিজিবি

দুর্গাপূজা উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) যশোরের বেনাপোল চেকপোস্টে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে।

আজ সোমবার (৩ অক্টোবর ) বিকালে চেকপোস্টের শূন্য রেখায় বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলাম ও ১৭৯ বিএসএফের পেট্রাপোল ক্যাম্প কমান্ডার শ্রী ডি সানিয়েলের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়।

এসময় সেখানে বেনাপোল আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা এবং পেট্রাপোল বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ অপশক্তি মাঠে নেমেছে, সতর্ক থাকুন: ওবায়দুল কাদের

বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার নজরুল ইসলাম বলেন, দুর্গাপূজা উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

উল্লেখ্য, সীমান্তে সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুদেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি-বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।

রিপোর্টার

About Author

1 Comment

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র