দুই ক্যাটাগরিতে হজের খরচ কমেছে
চলতি বছর হজে সৌদি সরকার বাংলাদেশি হাজিদের ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে খরচ কমিয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।
আজ মঙ্গলবার দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী এই তথ্য জানান।
চলতি বছর হজে প্রায় দেড় লাখ টাকা বৃদ্ধির বিষয়ে ফরিদুল হক বলেন, গত বছরের চেয়ে চলতি বছর সৌদি মুদ্রা এক রিয়ালে বাংলাদেশি টাকা ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে ৬০ থেকে ৬৫ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া সৌদি সরকার সুযোগ সুবিধা বৃদ্ধি করায় অতিরিক্ত এক লাখ টাকা বৃদ্ধি করেছে। ফলে এবার হজে বেশি খরচ হচ্ছে। দুই ক্যাটাগরিতে কী পরিমাণ টাকা কমিয়েছে তা আনুষ্ঠানিকভাবে বুধবার জানানো হবে।
আরও পড়ুনঃ ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রি






মার্চে মূল্যস্ফীতি বাড়বে: পরিকল্পনামন্ত্রী - tathyasangjog
March 21, 2023[…] আরও পড়ুনঃ দুই ক্যাটাগরিতে হজের খরচ কমেছে […]
"আসলে বিএনপি নেতারা চায় না বেগম খালেদা জিয়া মুক্তি পাক" - tathyasangjog
March 21, 2023[…] আরও পড়ুনঃ দুই ক্যাটাগরিতে হজের খরচ কমেছে […]
খেলাধূলা উদার মন মানসিকতা গড়ে তোলে: প্রধানমন্ত্রী - tathyasangjog
March 21, 2023[…] আরও পড়ুনঃ দুই ক্যাটাগরিতে হজের খরচ কমেছে […]