জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

ত্রিশ দলের নির্বাচনে অংশ নেয়া বড় সাফল্য: ওবায়দুল কাদের

'বিএনপি নিঃশব্দে মানববন্ধন করছে, গণতন্ত্র ধ্বংস করছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ত্রিশ দলের নির্বাচনে অংশ নেয়া বড় সাফল্য। বিএনপিরও তো ১৫ কেন্দ্রীয় নেতা, ৩০ সাবেক সংসদ সদস্য এ নির্বাচনে অংশ নিচ্ছেন। ইউরোপ-আফ্রিকা-ল্যাটিন আমেরিকায় অনেক দেশেই নির্বাচনে বিরোধী দল অংশ নেয় না।

আজ শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সমসাময়িক বিষয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন তিনি।

তিনি বলেন, কিছু দল না এলেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, অবৈধ হবে, এমন তো কথা নেই।

তিনি বলেন, কারো কথায় কিংবা কারো বাধায়, গন্তব্যে না পৌঁছানো পর্যন্ত নির্বাচনী ট্রেন আর থামবে না। সুন্দর অংশগ্রহণমূলক নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজমান। সেজন্য আপসহীন লড়াই চালিয়ে যাচ্ছি। সময়মতোই দেয়া হবে হবে ইশতেহার; প্রায় চূড়ান্ত। সুবিধাজনক সময়ে ঘোষণা করা হবে।

শরিকদের সঙ্গে আসন সমঝোতাসহ স্বতন্ত্রদের বিষয়ে ১৭ ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে সমন্বয় হবে এসব বিষয়ে।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে কাদের বলেন, বিএনপি নামে একটি দল আন্দোলনের যে চক্রান্ত করছে, আমি চ্যালেঞ্জ করছি, তাদের একটা হরতাল-অবরোধ, কোনো আন্দোলন সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। তবে সন্ত্রাস তারা করতে পেরেছে।

বিএনপি নেতা শাজাহান ওমর প্রসঙ্গে কাদের বলেন, ‘বিএনপি নেতা আওয়ামী লীগ করতে চাইলে সে অধিকার তার আছে, আমরা বাধা দেবো কেন? নির্বাচনে অনেক কৌশল আছে, সেটা আমরা নিয়েছি। তবে ঢালাওভাবে সবাই প্রার্থী হবে, বিষয়টা তা নয়। দলীয় শৃঙ্খলা রেখে ১৭ তারিখের মধ্যে বিষয়টা নতুন করে দেখব। এর মধ্যে আমরা সমন্বয় করব।

নির্বাচন নিয়ে কথা বললেও বিএনপির আন্দোলনের নামে নাশকতা বিষয়ে চুপ থাকায় টিআইবিসহ নাগরিক সমাজের বিভিন্ন সংগঠনের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘ইফতেখারুল আলম ও বদিউল আলম মজুমদাররা ২৭৩ গাড়িতে আগুন, হরতাল-অবরোধের নামে ভাঙচুর নিয়ে কোনো কথা বলেন না। দেশে সন্ত্রাস-সহিংসতা নিয়ে তাদের মুখে কোনো কথা নেই। অথচ তারা নাকি মানবাধিকারের প্রবক্তা।’

আরও পড়ুনঃ শ্রমনীতির ফলে ব্যবসা-বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার

About Author

1 Comment

  1. নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত - Tathya Sangjog

    December 1, 2023

    […] আরও পড়ুনঃ ত্রিশ দলের নির্বাচনে অংশ নেয়া বড় সাফল… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র