জাতীয় দেশ সংযোগ ফিচার

“তেজগাঁওয়ে বস্তির আগুন লাগার কারণ জানতে তদন্ত হচ্ছে”

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. হাবিবুর রহমান বলেছেন, অসতর্কতা নাকি বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে সেটা ফায়ার সার্ভিস এবং আমাদের তদন্তে বেরিয়ে আসবে। তারপরও এই বস্তির মালিকানা নিয়ে আমরা জানার চেষ্টা করছি।

আজ শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, এখনো অগ্নিকাণ্ডের সুস্পষ্ট কারণ নির্ধারণ করা যায়নি। ফায়ার সার্ভিস হয়তো এ বিষয়ে তদন্ত করে তাদের রিপোর্ট দিতে পারে। তারা তদন্ত করবে। এটি নাশকতা নাকি দুর্ঘটনা সে বিষয়টি তদন্ত করে বোঝা যাবে।

তিনি বলেন, বস্তিটির মালিকানা পার্শ্ববর্তী একটি বাড়ির মালিকের। তিনি এখানে কিছু বস্তির মতো ঘর করে ভাড়া দিতেন। এখান থেকে বের হওয়ার মতো তেমন কোনো রাস্তা নেই। বের হয়েই দেখা যায় রেললাইন। এখানে কোনো সড়কের সঙ্গেও সংযোগ নেই। এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা।

এর আগে, শুক্রবার দিনগত রাত ২টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করে। জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের প্রধান অফিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

আরও পড়ুন: স্বাধীনভাবে ভোটের পরিবেশ তৈরি করার জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা রাশিয়ার

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র