জাতীয় ফিচার

“ঢাকা শহরের চারদিকে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে”

শিগগিরই ঢাকা শহরের চারদিকে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে উপদেষ্টার সঙ্গে বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পানি বিষয়ক গ্লোবাল পার্টনার এর প্র্যাকটিস ম্যানেজার সুমিলা গুলায়নির নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎকালে তিনি একথা বলেন।

রিজওয়ানা বলেন, এজন্য ইতোমধ্যে ঢাকা শহরের অভ্যন্তরে ৬টি খাল খননের কাজ চলমান রয়েছে। চলতি বছরই আরো ১২টিসহ মোট ১৯টি খাল দখল ও দূষণমুক্তকরণের কাজ বাস্তবায়ন করা হবে।

এছাড়া ঢাকার চারপাশের বুড়িগঙ্গা, তুরাগ, বালু ও শীতলক্ষ্যা- এ ৪টি নদী দখল ও দূষণমুক্তকরণে কাজ শুরু করা হবে।

উপদেষ্টা আরো বলেন, সবার আগে মানুষের সঙ্গে আস্থা তৈরি করা দরকার। সেটাই প্রথম এজেন্ডা হওয়া উচিত।

তিনি বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে একজন প্রকৌশলী আর একজন সমাজকর্মীর মধ্যে সমন্বয় হওয়া দরকার, যাতে করে মানুষের জরুরি প্রয়োজনগুলোতে আন্তরিকতার সাথে সহমর্মী হওয়া যায়।

তিনি বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে ঢাকার চারপাশের ৪টি নদী দখল ও দূষণমুক্তকরণে বিশ্বব্যাংকের সহযোগিতা কামনা করেন।

রিজওয়ানা হাসান আরো বলেন, আমাদের এখানে তিনটি প্রধান সমস্যা— একটি হলো বন্যা ও ভাঙন, একটি হলো সেচের জন্য পানি না পাওয়া, আরেকটি হলো পলি জমা। প্রকল্প গ্রহণের সময় এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র