জাতীয় দেশ সংযোগ ফিচার রাজনীতি

ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে আমাদের মশা নিয়ন্ত্রণ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে আমাদের মশা নিয়ন্ত্রণ করতে হবে। মশা নিয়ন্ত্রণ করতে হলে একটা লম্বা পরিকল্পনা, সারা বছরের পরিকল্পনা পৌরসভা ও সিটি মেয়রদের নিতে হবে।

আজ মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে এমআরসিপি (ইউকে) পার্ট-টু ক্লিনিক্যাল (পিএসিইএস) পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে পরীক্ষাকেন্দ্র স্থাপনবিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।

কোনো কারণে ডেঙ্গু প্রতিরোধ করা যাচ্ছে না, জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই প্রশ্নটা পৌরসভা বা সিটি করপোরেশনকে করলে সেটা যুক্তিসঙ্গত হতো। এখানে অবহেলা থাকলে…যারা মশা নিধন করে, যারা ময়লা সাফ করে, যারা ড্রেন সাফ করে, যারা ময়লা গাড়িতে নিয়ে যায়, সেটা তাদের দায়িত্ব। স্বাস্থ্য বিভাগের এটা দায়িত্ব নয়। এ ধরনের প্রশ্ন স্বাস্থ্যবিভাগকে করবেন না।

তিনি বলেন, আমাদেরকে প্রশ্ন করবেন, চিকিৎসার কী ব্যবস্থা নিলেন আপনারা। চিকিৎসায় কোনো ঘাটতি আছে কি না। চিকিৎসার বিষয়ে বলতে পারি এখানে কোনো ঘাটতি নেই।

ডেঙ্গুর চিকিৎসার বিষয়ে ডাক্তার ও নার্সদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের যথেষ্ট পরিমাণে বেড আছে। শুধু ঢাকায় নয় সব জেলায় আমরা আলাদাভাবে বেড তৈরি করেছি। উপজেলায়ও আমরা আলাদাভাবে বেড তৈরি করেছি।

মন্ত্রী বলেন, সব জায়গায় যাতে যথেষ্ট পরিমাণে ফ্লুইড বা স্যালাইন থাকে সেই ব্যবস্থা করেছি। নিজেরাও স্যালাইন আমদানি করেছি, প্রাইভেট সেক্টরকেও আমদানি করার অনুমোদন আমরা দিয়েছি। যাতে স্যালাইনের ঘাটতি না হয়। প্রাইভেটরাও এখন প্রায় ৫০ লাখ স্যালাইন তৈরি করে। এখন আর স্যালাইনের কোন ঘাটতি নেই।

ডেঙ্গু আক্রান্তদের সময় মতো পরীক্ষা করার অনুরোধ জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু আক্রান্তরা তাড়াতাড়ি হাসপাতালে আসলে, চিকিৎসা নিলে ভালো হয়ে যাবে। দেরি করে আসলে তখন অনেক সময় করার কিছু থাকে না।

আরও পড়ুনঃ “যুদ্ধের প্রভাব জ্বালানির দামের ওপর পড়লে কেবল বাংলাদেশ নয়, পুরো বিশ্বই ক্ষতিগ্রস্ত হবে”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র