জাতীয় ফিচার

ডেঙ্গু জ্বরে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, চলতি বছরে আক্রান্ত ৩৬ হাজার ছাড়াল

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে ৬ জনের মৃত্যু হয়েছে, এবং ৫৮৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৫ জনে, এবং শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ৩৬,৬৮২ জনে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, বরিশাল বিভাগে ১০৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জন, রংপুর বিভাগে ১০ জন এবং সিলেট বিভাগে ২ জন রয়েছেন।

এই সময়ে ৬০৯ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৩৪,৭৪৫ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছর শনাক্ত রোগীদের মধ্যে ৬৩.৮% পুরুষ এবং ৩৬.২% নারী।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র