Uncategorized

ট্রেনে আগুনে দগ্ধ ৮ রোগীর কেউ শঙ্কামুক্ত নয়

রাজধানীর গোলাপবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে নারী ও শিশুসহ দগ্ধ ৮ রোগী শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের প্রত্যেকের শ্বাসনালী পুড়ে গেছে তাই কেউ এখনো শঙ্কামুক্ত নন।

দগ্ধরা হলেন- আশিক মোহাম্মদ খান (৩০),ডাক্তার কৌশিক বিশ্বাস (৩২ ), মাসুদ আলম (২২), মাসুদ রানা (৩১), ডেইজি আক্তার রতœা ( ৪০), রিহান (৬) , মোহাম্মদ ইকবাল হোসেন (৪৮), ও দিহান (১১ )।

আজ শনিবার দুপুরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জাারী ইনস্টিটিউটের সমন্বয়কারী ডাক্তার সামন্ত লালসেন সাংবাদিকদের জানিয়েছেন, দগ্ধদের বার্ণের পরিমাণ কম হলেও তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ায় রোগীদের শঙ্কামুক্ত বলা যাবেনা।

তিনি আরও বলেন, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্নের এইচডিইউতে রাখা হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনে পুড়ে চারজন নিহত ও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন।

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান