দেশ সংযোগ

টেক্সাসে শপিংমলে হামলায় নিহত ৯

যুক্তরাষ্ট্রের টেক্সাসে শপিংমলে বন্দুক হামলায় অন্তত ৯ নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে বন্দুকধারীও নিহত হন।

শনিবার টেক্সাসের ডালাসের উত্তরে অ্যালেন শহরের ব্যস্ত একটি শপিংমলে বন্দুক হামলা ও হতাহতের এ ঘটনা ঘটে।

অ্যালেন শহরের পুলিশ প্রধান ব্রায়ান হার্ভে এক সংবাদ সম্মেলনে বলেছেন, বন্দুকধারী একাই এ হামলা চালায় বলে মনে করা হচ্ছে। তিনি বলেন, টেক্সাসের অ্যালেন শহরের অ্যালেন প্রিমিয়াম আউটলেটস মলের বাইরে গুলি চালানো শুরু করার পরে একজন পুলিশ অফিসার তাকে পাল্টা গুলি চালিয়ে হত্যা করে।

নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলে জানা গেছে। অন্তত ৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে, যাদের মধ্যে ৩ জন গুরুতর আহত।

শহরের ফায়ার চিফ জোনাথন বয়েড বলেন, বন্দুকধারীসহ ৭ জনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। দুজন পরে হাসপাতালে মারা যান।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট এ ঘটনাকে মর্মান্তিক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, স্থানীয় কর্তৃপক্ষকে যে কোনো সহায়তা দিতে প্রস্তুত আছে রাজ্য।

আরও পড়ুনঃ ব্রিটেনের সিংহাসনে বসলেন রাজা তৃতীয় চার্লস

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য