জ্বালানি তেলের উৎপাদন কমানোর হুমকি রাশিয়ার
শুক্রবার রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, ২০২৩ সালের শুরু দিকে তেলের উৎপাদন পাঁচ থেকে সাত শতাংশ কমানো হতে পারে। ধারণা করা হচ্ছে, রাশিয়ার এমন পদক্ষেপে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যেতে পারে।
রুশ তেলের ওপর পশ্চিমাদের মূল্যসীমা নির্ধারণের পর রাশিয়ার পক্ষ থেকে এমন পদক্ষেপের খবর সামনে এল। ইউক্রেনের ওপর হামলার জেরে পাশ্চিমারা রুশ তেলের ওপর মূল্যসীমা নির্ধারণ করে।
আলেকজান্ডার নোাভাক জানিয়েছেন, দৈনিক তেলের উৎপাদন কমানো হতে পারে পাঁচ থেকে সাত লাখ ব্যারেল।
তিনি বলেন, রাশিয়ার তেলের ওপর ইউরোপের নির্ভরশীলতা কামানো সত্ত্বেও বিশ্বজুড়ে রাশিয়ার তেলের চাহিদা বেড়েছে। তাছাড়া ক্রেতাদের ক্ষেত্রে বৈচিত্র আনছে মস্কো।
নোভাক বলেন, রাশিয়ার জ্বালানি ছাড়া বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। তাছাড়া ইউরোপে গ্যাস সংকটেরও পূর্বাভাস দিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ভারতে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে নিহত ১৬





