জামানত বাড়ছে সংরক্ষিত মহিলা আসনে
জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) আইন ২০২৩ এর চূড়ান্ত অনুমোদনে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে জামানত বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।
আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, সংরক্ষিত মহিলা আসনে আগে জামানত ছিল ১০ হাজার টাকা, বর্তমানে সেটি বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে।
তিনি জানান, সাধারণ আইনে যেখানে আসন শূন্য হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করতে হয়, এখন থেকে সংরক্ষিত মহিলা আসনেও সেটি করতে হবে।
সূত্রঃ বাসস
আরও পড়ুনঃ জি২০ সম্মেলনে অংশ নেবেন শেখ হাসিনা





