Uncategorized

জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের তৃতীয় কমিটিতে মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমসহ অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতির ওপর এ বছরের প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

বুধবার অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যৌথভাবে প্রস্তাবটি উত্থাপন করে। ১০৯টি রাষ্ট্র প্রস্তাবটির সহ-উত্থাপক। ২০১৭ সালের পর, এই প্রথম জাতিসংঘের কোন প্রস্তাবের পক্ষে অবস্থান নিল সর্বোচ্চ সংখ্যক রাষ্ট্র।

প্রস্তাবটিতে প্রাথমিকভাবে মিয়ানমারে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতির ওপর আলোকপাত করা হয়। এতে মিয়ানমারকে রোহিঙ্গা সংকটের মূল কারণ বের করে, রোহিঙ্গারা যেন তাদের নিজভূমি মিয়ানমারের স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায়, নিরাপদে ও সম্মানের সাথে ফিরে যেতে পারে- সেজন্য রাখাইনে সেই অনুকূল পরিবেশ সৃষ্টি করা আহ্বান জানানো হয়।

প্রস্তাবটিতে মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত ও জাতিসংঘের সকল মানবাধিকার ম্যাকানিজমের সাথে পূর্ণ সহযোগিতার আহ্বান জানানো হয়। প্রস্তাবটিতে মিয়ানমারের রাজনৈতিক ও মানবিক সংকট সমাধানে প্রতিবেশী দেশ ও আসিয়ানের মতো আঞ্চলিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে, এ ব্যাপারে আসিয়ানের ৫দফা প্রস্তাব দ্রুত বাস্তাবনের আহ্বান জানানো হয়। এতে চলমান বিচার ও জবাবদিহিতার প্রক্রিয়ার কথা উল্লেখ করে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা ও প্রোসিকিউশন অব দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের তদন্তের অগ্রগতিকে স্বাগত জানানো হয়।

প্রস্তাবটিতে বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করা হয়। এতে বাংলাদেশের মানবিক উদ্যোগ এবং মিয়ানমারে রোহিঙ্গাদের বিরুদ্ধে মানবাধিকার লংঘনের বিচার ও জবাবদিহিতা নিশ্চিতে আইসিসি, আইআইএমএম ও অন্যান্য মেকানিজমের সাথে অব্যাহত সহযোগিতাকে স্বাধুবাদ জানানো হয়।

আরও পড়ুনঃ “দেশে দুর্ভিক্ষের শঙ্কা দেখছে না ডব্লিউএফপি”

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

Uncategorized খেলা ছবি জাতীয় জীবনযাপন

বন্যাকবলিত এলাকায় পরীক্ষার্থীদের হাতে বই পৌঁছানোর দু ‘সপ্তাহ পর এসএসসি এবং এইচএসসি’র সময়সূচি চূড়ান্ত করা হবে —-শিক্ষা মন্ত্রী

শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, বন্যা কবলিত এলাকার অনেক এলাকায় এখনো পানি নামেনি। আবার অনেক এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত। অনেক শিক্ষার্থীর
চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম
Uncategorized প্রযুক্তি

চ্যাম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম

ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনস (উয়েফা)’র চ্যম্পিয়নস লিগের স্পন্সর হবে না ক্রিপ্টো ডটকম। এ বিষয়ে বিবিসি জানিয়েছে, ইউনিয়ন অফ ইউরোপিয়ান