জনস্বার্থে তিন এসপিকে অবসরে পাঠালো সরকার
পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার তিন কর্মকর্তাকে জনস্বার্থে অবসর প্রদান করা হয়েছে। অবসরে পাঠানো তিন পুলিশ সুপার হলেন, পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) মুহাম্মদ শহীদুল্ল্যাহ চৌধুরী, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন মিঞা ও মীর্জা আবদুল্লাহেল বাকী।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আরও পড়ুনঃ “আমরা মোকাবিলার ঘোষণা দিলে তারা পালানোর পথ পাবে না”






"আমরা সকল দেশের মধ্যে শান্তি ও স্থিতিশীলতা দেখতে চাই" - tathyasangjog
October 18, 2022[…] […]
মেক্সিকোর এই ভুতুড়ে দ্বীপের গল্প জানেন? - tathyasangjog
October 18, 2022[…] […]
বেনাপোলে ১২ কেজি সোনাসহ পাচারকারী আটক - tathyasangjog
October 18, 2022[…] […]