দেশ সংযোগ বিশ্ব সংযোগ

চীনে কয়লা খনিতে বিস্ফোরণে ১১ শ্রমিক নিহত

চীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২৬ মিনিটে শানজি প্রদেশের ইয়ানান শহরের কাছের শিনতাই কয়লা খনিতে ওই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের সময় খনিতে প্রায় ৯০ জন শ্রমিক ছিলেন। এর মধ্যে ৯ জন ভেতরে আটকা পড়েন। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে তাদের উদ্ধার করা হয়।

প্রতিবেদন মতে, বিস্ফোরণের সময় দুইজন খনির ভেতর থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। তাদের অবস্থা গুরুতর ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তারা।

এছাড়া বিস্ফোরণে আরও ১১ জন সামান্য আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

সিসিটিভি বলছে, খনি দুর্ঘটনার কারণ জানতে বর্তমানে তদন্ত চলছে। গত কয়েক দশকে চীনে খনি নিরাপত্তা ব্যবস্থার উন্নতি ঘটলেও বড় ধরনের দুর্ঘটনার খবরও দেশটির গণমাধ্যমে উঠে আসছে।

আরও পড়ুনঃ  ৬ ঘণ্টার কম ঘুমালে এই স্বাস্থ্য সমস্যা হতে পারে

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

দেশ সংযোগ

দুবাইয়ে চারতলা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৬

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন।
বিএনপিকে সমুচিত জবাব দেওয়া হবে : ওবায়দুল কাদের
দেশ সংযোগ ফিচার

“আগুন লাগানোর সঙ্গে বিএনপি জড়িত থাকতে পারে”

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জ্বালাও-পোড়াও তাদের (বিএনপির) পুরানো অভ্যাস। আন্দোলন জমানোর জন্য