জাতীয়

চিকিৎসকদের রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে। চিকিৎসকরা যদি ভুল করেন, তাহলে রোগীটা মারা যান। অর্থাৎ চিকিৎসকরা ভুল করলে সংশোধনের সুযোগ নেই।

আজ রোববার সচিবালয়ের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ৪০তম বিসিএসের মাধ্যমে ১০৬ চিকিৎসক কর্মকর্তার যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ধরেন এক ব্যক্তি তার মুমূর্ষু বাবা কিংবা মাকে হাসপাতালে নিয়ে গেলেন, কিন্তু গিয়ে দেখেন চিকিৎসক নেই। তখন তার মনের অবস্থা কী হবে? আর যাওয়ার পর যদি ওই মুমূর্ষু বাবা কিংবা মা মারা যান, তাহলে তার মনের অবস্থা কী হবে? তখন আপনাদের আমরা কীভাবে নিরাপত্তা দেব?’

সদ্য নিয়োগ পাওয়া এক চিকিৎসকের নিরাপত্তা দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেন, নিরাপত্তার বিষয়টি অর্জন করতে হবে। অনেকেই কাজ করি। কিন্তু চিকিৎসকদের কাজটা খুবই স্পর্শকাতর। নিরাপত্তা অবশ্যই দরকার, কিন্তু আমরা এমন পরিস্থিতি তৈরি করতে পারি না, যেখানে আমাদের নিরাপত্তা ঝুঁকিতে পড়ে যাবে।

তার মতে, একজন চিকিৎসক কেবল একজন চিকিৎসকই না, তিনি একজন নেতা। একটি প্রতিষ্ঠানকে আপনারা পরিচালনা করবেন। কাজেই আপনাদের নেতৃত্বের যোগ্যতা থাকতে হবে। সেখানে আপনাদের অধস্তনদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ঊর্ধ্বতনদের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হবে। রোগীদের সহানুভূতিশীল আচরণ করতে হবে। একজন চিকিৎসক ভালো কথা বললে রোগীদের মন ভালো হয়ে যায়।

আরও পড়ুনঃ চট্টগ্রাম বদলে গেছে, বাংলাদেশ বদলে গেছে : তথ্যমন্ত্রী

রিপোর্টার

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র