চার বছরের জন্য নিষিদ্ধ জন ক্যাম্পবেল
ডোপকাণ্ডে চার বছরের জন্য উইন্ডিজ ব্যাটসম্যান জন ক্যাম্পবেলকে নিষিদ্ধ করেছে জামাইকা অ্যান্টি ডোপিং কমিশন (জাডকো)।
পরীক্ষায় ব্যবহৃত রক্তের নমুনা দেয়ার জন্য একটা সময় বেঁধে দেয়া হয়েছিল তাকে, সেই দিনে তিনি রক্ত দিতে যাননি। এর ফলেই তার বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে জাডকো।
তার এই অস্বীকৃতির বিষয়ে তদন্ত করতে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করে কমিশনটি। গেল শুক্রবার এই তদন্তের প্রতিবেদন কমিশনে জমা দেয় কমিটি। তদন্ত কমিটির দেয়া ১৮ পৃষ্ঠার প্রতিবেদনের ওপর ভিত্তি করেই তার ওপর নেমে আসে এই শাস্তি।
আরও পড়ুনঃ ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক হতে চায় ইউক্রেন
প্রতিবেদনে বলা হয়েছে, জাডকোর ২.৩ ধারায় ডোপিং বিধিমালা ভেঙেছেন জন ক্যাম্পবেল। তিনি অনিচ্ছাকৃতভাবে এ কাজ করেছেন। আর এ কথার পক্ষে কোনো প্রমাণ খুঁজে পায়নি প্যানেল। এমন পরিস্থিতিতে চার বছর খেলতে পারবেন না এই অ্যাথলেট।
জ্যাডকোর আইনের ১০.৩.১ নম্বর ধারা অনুসারে এই কাজের শাস্তি ৪ বছর নিষেধাজ্ঞা। সেটাই নেমে এসেছে এবার ক্যাম্পবেলের ওপর। গত ১০ মে থেকে ক্যারিবীয় এই ক্রিকেটারের ওপর এই শাস্তি কার্যকর করেছে জ্যাডকো।






ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচেও হারলো বাংলাদেশ - tathyasangjog
October 8, 2022[…] আরও পড়ুনঃ চার বছরের জন্য নিষিদ্ধ জন ক্যাম্পবেল […]
বলিউড সিনেমায় অভিনয় করছেন শিখর ধাওয়ান - tathyasangjog
October 8, 2022[…] আরও পড়ুনঃ চার বছরের জন্য নিষিদ্ধ জন ক্যাম্পবেল […]
ফলোয়ার কমে যাওয়ার সমস্যার সমাধান করছে ফেসবুক - tathyasangjog
October 8, 2022[…] আরও পড়ুনঃ চার বছরের জন্য নিষিদ্ধ জন ক্যাম্পবেল […]