ঘূর্ণিঝড় রোজলিন-এর আঘাতে মেক্সিকোতে বন্যার আশঙ্কা
ঘূর্ণিঝড় রোজলিন-এর আঘাতে মেক্সিকোর পশ্চিমাঞ্চলে বেশ কিছু এলাকা বন্যায় প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এক প্রতিবেদনে সিএনএন বলছে, এ সময় বাতাসের গিতি বেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, রোজলিন আঘাত হানার পরই ঝড়ের গতি বেড়েছে। তাছাড়া অত্যাধিক বৃষ্টির ফলে বন্যার আশঙ্কা রয়েছে। তবে ঝড়টি যতিই মূল ভূখন্ডে প্রবেশ করবে ততোই দুর্বল হবে বলেও জানানো হয়েছে।
এর আগে অক্টোবরের শুরুতে মেক্সিকোতে ঘূর্ণিঝড় ওরল্যান আঘাত হানে। চার মাত্রার ঘূর্ণিঝড়টিতে তখন ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঘূর্ণিঝড়টি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হারিকেন ইয়ানের আঘাতে অন্তত ৬৬ জনের প্রাণহানির ঘটনা ঘটে।
প্রসঙ্গত, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এতে দেশের উপকূলজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।






সোমালিয়া একই শহরে একই দিনে বন্দুক হামলা ও গাড়ি বিস্ফোরণ - tathyasangjog
October 23, 2022[…] […]