জাতীয় ফিচার

ঘুষ, দুর্নীতি বন্ধের মাধ্যমে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান সম্ভব: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঘুষ-দুর্নীতি বন্ধ করে কারাগারের বেশিরভাগ সমস্যার সমাধান করা সম্ভব।

আজ সোমবার রাজধানীর বকশীবাজারে কারা অধিদপ্তরে কারা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুধু কোটার জন্য হয়নি। ঘুষ, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আন্দোলনের পেছনে কয়েকটি প্রধান কারণ ছিল। অবশ্যই ঘুষ বন্ধ করতে হবে। এর কোনো বিকল্প নেই।

কারাগারগুলোকে সংশোধন কেন্দ্রে রূপান্তরের আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, কারারক্ষী ও বন্দিদের খাবারের মান উন্নত করতে হবে। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বাড়াতে হবে।

তিনি কারা কর্মকর্তাদের শৃঙ্খলা ও কল্যাণ নিশ্চিতকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

কারা কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, ‘আপনাদের প্রধান দায়িত্ব কারাগারের নিরাপত্তা নিশ্চিত করা। ঘুষ না নিয়ে আপনাদের সম্মান ফিরিয়ে আনুন, কারণ ঘুষ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করে।’

আরও পড়ুনঃ “বাংলাদেশ জন্মের পর থেকে রাষ্ট্র গঠনের এমন সুযোগ আসেনি”

 

রিপোর্টার

About Author

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র