জীবনযাপন

ঘরেই তৈরি করুন সুস্বাদু বালুসাই

ঘরেই তৈরি করুন সুস্বাদু বালুসাই

সবার পছন্দের বালুসাই এর স্বাদ পাওয়ার জন্য কোনো দোকান ঘুরতে হবে না আপনাকে। ঘরেই বানিয়ে ফেলতে পারেন এই লোভনীয় মিষ্টি।

আসুন জেনে নেই বালুসাই বানাতে কি কি লাগবে

১২৫ গ্রাম বা ১ কাপ ময়দা, ১/২ চা চামচ চিমটি বেকিং সোডা, ১ চিমটি বেকিং পাউডার, এক চিমটি নুন, ৪ চামচ ঘি, ২ চামচ টক দই, চিনি ১৫০ গ্রাম, ১/২ চা চামচ এলাচ গুঁড়ো, প্রয়োজন মতো তেল ও গরম জল, প্রয়োজন মতো পেস্তা কুচি

প্রণালি;
বালুসাই বানানোর জন্য প্রথমে একটা বাটিতে ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার, ঘি, প্রয়োজন মতো উষ্ণ গরম জল ও টক দই দিয়ে ভালো করে ডো টা মেখে ঢাকা দিয়ে রাখতে হবে ৩০-৪০ মিনিট।

ততক্ষনে অন্যদিকে শিরা বানানোর জন্য একটা পাত্রে চিনি, জল ও এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আঠালো একটা শিরা বানিয়ে নিতে হবে।

এবার ডো টা থেকে ছোট করে লেচি কেটে বালুশাহীর মতো মাঝখান টা গর্ত করে নিয়ে গরম তেলে একদম ধীমে আচেঁ লাল লাল করে ভেজে চিনির শিরায় দিয়ে মিনিট ১০ রাখার পর বালুসাইয়ের ওপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঘরে বানানো মিষ্টি এই রেসিপি।

রিপোর্টার

About Author

1 Comment

  1. আলুর জিলাপি খেয়েছেন কি? - tathyasangjog

    October 29, 2022

    […] তৈরিতে যা যা দরকারঃ চিনি– ২ কাপ জল- ৪ কাপ এলাচ- ৪ […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জীবনযাপন ফিচার ভ্রমণ

প্যালেস সাজাতে খরচ প্রায় ২৪০ কোটি টাকা

আলেকজান্ডার প্যালেস। বন্ধ থাকা প্রাসাদটি খুলে দিতে সাজানোর জন্য খরচ করতে হয়েছে ২ কোটি ৮০ লাখ ডলার (প্রায় ২৪০ কোটি
জীবনযাপন

পাটে বস্তা ব্যবহার নিশ্চিতে অভিযান

বর্তমান সরকার পাট পণ্যের অভ্যন্তরীণ ব্যবহার এর লক্ষ্যে “পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০”  বাস্তবায়ন করে যাচ্ছে। এই আইনের