গুলিস্তানে বিস্ফোরণ: আরও একজনের মরদেহ উদ্ধার
রাজধানীর গুলিস্তানে ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম মেহেদি হাসান স্বপন। এতে নিহত বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।
আজ বৃহস্পতিবার তৃতীয় দিনের উদ্ধার অভিযানে মরদেহটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এদিকে বেসমেন্টে পানি জমে থাকায় ঝুঁকি নিয়েই চলছে উদ্ধার অভিযান। স্বপনকে উদ্ধারের ওপরই বেশি জোর দিয়েছিলেন তারা। এ পর্যন্ত ২১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া বেসমেন্টে অনেক পানি জমে থাকায় সেটিও নিষ্কাশনের চেষ্টা চলছে।
এদিকে সকালে ভবনটি পরিদর্শনে আসেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তারা। তারা বলেন, ক্ষতিগ্রস্ত ভবনটি ভেঙে ফেলা হবে, নাকি সংস্কার হবে, তা দুপুরের মধ্যেই জানা যাবে।
আরও পড়ুনঃ সংবিধানিক উপায়ে নির্বাচন হবে: আইনমন্ত্রী






ফ্যামিলি কার্ড বাড়ানোর চেষ্টা চলছে: বাণিজ্যমন্ত্রী - tathyasangjog
March 9, 2023[…] […]