“কোনো হাইব্রিড নেতার মনোনয়ন পাওয়ার সুযোগ নেই”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, প্রত্যেকটি নির্বাচনী এলাকাতে অনেক নেতার নমিনেশনপেপার নেওয়াটা খুবই স্বাভাবিক, এটি অস্বাভাবিক কোনো কিছু নয়, সবসময় এটি হয়ে এসেছে। কিন্তু কোনো হাইব্রিডের মনোনয়ন পাওয়ার সুযোগ নাই।
আজ রোববার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হাছান মাহমুদ। এসময় সাংবাদিকদের তিনি একথা বলেন।
আওয়ামী লীগ থেকে অনেক নেতা মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের দল নির্বাচনী এলাকাগুলোতে দীর্ঘদিন ধরে জরিপ চালাচ্ছে। আওয়ামী লীগের প্রত্যেকটি নির্বাচনী এলাকায় বহু নেতা এমপি হওয়ার যোগ্যতা রাখেন।
মন্ত্রী বলেন, দল সবাই করতে পারে। দল অনেক সময় এটিও বিবেচনা করে যে, দীর্ঘ ধারাবাহিকতা না থাকলেও জনপ্রিয়তা আছে। কিন্তু দল না করে মনোনয়ন পাওয়ার কোনো সুযোগ আওয়ামী লীগে নাই।
হাছান মাহমুদ বলেন, আমার ইলেকশন শুধু ইলেকশন আসলে না, আমি সারা বছর ইলেকশন করি, প্রতি সপ্তাহেই নির্বাচনী এলাকাতে যাই, চট্টগ্রামে যাই, সারা বছর মানুষের সাথে থাকি। ইলেকশন উপলক্ষে যে ঝাঁপিয়ে পড়া সেটি আমার ক্ষেত্রে নয়। আমি সারা বছর দলমত নির্বিশেষে মানুষের সাথে থাকি। কারণ আমি ভাবি যে, আমাকে মনোনয়ন দেওয়ার সময় আওয়ামী লীগের প্রার্থী ছিলাম, যখন এমপি হয়ে গেছি তখন সব মানুষের। এবারও দল যদি আমাকে মনোনয়ন দেয়, আশা করি যে, আমি যেভাবে দল-মত নির্বিশেষে মানুষের পাশে থেকেছি, মানুষও দল-মত নির্বিশেষে ভোটের সময় আমার পাশে থাকবে।
নির্বাচনী কাজে তরুণদের অংশগ্রহণ বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের শ্লোগানই হচ্ছে- তারুণ্যই শক্তি, তারুণ্যই সমৃদ্ধি। তরুণদের ওপর নির্ভর করেই দেশ এগিয়ে যাবে। সুতরাং তরুণরা আমাদের নির্বাচনী মেনিফেস্টো বলুন, নির্বাচনী কর্মকান্ড বলুন, সব কিছুতেই তরুণদের প্রাধান্য থাকবে।






ভারতকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া - Tathya Sangjog
November 19, 2023[…] […]
মৃগী রোগের কি চিকিৎসা সম্ভব? - Tathya Sangjog
November 19, 2023[…] আরও পড়ুনঃ “কোনো হাইব্রিড নেতার মনোনয়ন পাওয়ার স… […]
গর্ভাবস্থায় স্ট্রেস শিশুর এডিএইচডি ঝুঁকি বাড়াতে পারে - Tathya Sangjog
November 19, 2023[…] আরও পড়ুনঃ “কোনো হাইব্রিড নেতার মনোনয়ন পাওয়ার স… […]
ডোমিনিকান রিপাবলিকে প্রবল বৃষ্টিপাতে ২১ জনের মৃত্যু - Tathya Sangjog
November 19, 2023[…] আরও পড়ুনঃ “কোনো হাইব্রিড নেতার মনোনয়ন পাওয়ার স… […]
"আমাদের প্রতি আস্থা রাখুন; আসুন, নির্বাচন করুন" - Tathya Sangjog
November 19, 2023[…] আরও পড়ুনঃ “কোনো হাইব্রিড নেতার মনোনয়ন পাওয়ার স… […]
আগামী বছরও চাল রফতানিতে নিষেধাজ্ঞা অব্যাহত রাখতে পারে ভারত - Tathya Sangjog
November 19, 2023[…] আরও পড়ুনঃ “কোনো হাইব্রিড নেতার মনোনয়ন পাওয়ার স… […]
মির্জা ফখরুলকে জামিন দেননি আদালত - Tathya Sangjog
November 19, 2023[…] আরও পড়ুনঃ “কোনো হাইব্রিড নেতার মনোনয়ন পাওয়ার স… […]
বিএনপি নেতারা সবাই দুষ্কৃতকারীতে রূপান্তরিত হয়েছে: তথ্যমন্ত্রী - Tathya Sangjog
November 19, 2023[…] আরও পড়ুনঃ “কোনো হাইব্রিড নেতার মনোনয়ন পাওয়ার স… […]
বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগে আগ্রহী স্কটল্যান্ড - Tathya Sangjog
November 19, 2023[…] আরও পড়ুনঃ “কোনো হাইব্রিড নেতার মনোনয়ন পাওয়ার স… […]
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু - Tathya Sangjog
November 19, 2023[…] আরও পড়ুনঃ “কোনো হাইব্রিড নেতার মনোনয়ন পাওয়ার স… […]
অতিরিক্ত স্ক্রিন টাইম আপনার সন্তানের মস্তিষ্ককে প্রভাবিত করতে পারে - Tathya Sangjog
November 19, 2023[…] আরও পড়ুনঃ “কোনো হাইব্রিড নেতার মনোনয়ন পাওয়ার স… […]