জাতীয় ফিচার

কুড়িগ্রামে প্রশ্নফাঁস: কেন্দ্রসচিব ৩ দিনের রিমান্ডে

আরও দুই বিষয়ের প্রশ্নপত্র বাতিল দিনাজপুর শিক্ষাবোর্ডে

কুড়িগ্রামে প্রশ্নপত্র ফাঁসের মামলার প্রধান আসামি ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বরখাস্ত হওয়া প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব লুৎফর রহমানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুড়িগ্রামের চিফ জুডিসিয়াল বিচারক সুমন আলী এ আদেশ দেন।

ভূরুঙ্গামারী থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আজাহার আলী বলেন, গত ২২ সেপ্টেম্বর মামলার মূলহোতা প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব লুৎফর রহমানের তিনদিনের রিমান্ড আবেদন করা হয়। এসময় আদালত রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন। নির্ধারিত দিনে শুনানি শেষে লুৎফর রহমানের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

আরও পড়ুনঃ অতিরিক্ত লবণ দিয়েই তৈরি হচ্ছে বিস্কুট, চানাচুর, নুডুলস

তিনি বলেন, আসামিকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে আরও কারা জড়িত তাদের তথ্য উদঘাটন করে আইনের আওতায় আনা হবে। এছাড়া নতুন করে শিক্ষক আমিনুর রহমান রাসেল এবং জোবায়ের হোসেনের তিনদিনের রিমান্ড আবেদন করলে বিচারক আগামী ২ অক্টোবর শুনানির দিন ধার্য করেন। মামলার এজাহারভুক্ত আসামি নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক আবু হানিফ পলাতক আছেন। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রশ্নপত্র ফাঁসের মামলায় এখন পর্যন্ত পাঁচ শিক্ষক এবং এক অফিস সহায়ককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- প্রশ্নফাঁসের মূলহোতা প্রধান শিক্ষক ও কেন্দ্রসচিব লুৎফর রহমান, ইংরেজি বিষয়ের শিক্ষক আমিনুর রহমান রাসেল, ইসলাম শিক্ষা শিক্ষক জোবায়ের হোসেন, কৃষিশিক্ষা শিক্ষক হামিদুর রহমান, বাংলা বিষয়ের শিক্ষক সোহেল আল মামুন এবং অফিস সহায়ক সুজন মিয়া। এজাহার নামীয় আরেক আসামি অফিস সহকারী আবু হানিফ পলাতক আছেন। এদের সবাইকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি।

 

রিপোর্টার

About Author

1 Comment

  1. ঝিনাইদহে ৪০ সোনার বারসহ আটক ১ - tathyasangjog

    September 29, 2022

    […] আরও পড়ুনঃ কুড়িগ্রামে প্রশ্নফাঁস: কেন্দ্রসচিব ৩… […]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

জাতীয় ফিচার

নারায়ণগঞ্জে ‘ঘুঘুর ফাঁদ’-এ বিএনপি নেতারা : তৈমুর

‘তৈমুর সাহেব ঘুঘু দেখেছেন, ঘুঘুর ফাঁদ দেখেননি। টের পাবেন আগামী ২৪ ঘন্টার মধ্যে, যে আশায় রয়েছেন, সেই আশায় গুঁড়েবালি।’ জাহাঙ্গীর
জাতীয়

সম্মেলন করে নির্বাচনি প্রচারণার নামার ঘোষণা শামীম ওসমানের

সংবাদ সম্মেলন করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষে নামার ঘোষণা দিয়েছেন সাংসদ শামীম ওসমান। সিটি নির্বাচনে প্রধান প্রতিপক্ষ স্বতন্ত্র